Sylhet Today 24 PRINT

ব‌রিশা‌লে নৌ দুর্ঘটনা: উদ্ধার অ‌ভিযানের সমা‌প্তি

সিলেটটুডে ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০১৬

বরিশালের বানারীপাড়া উপজেলার দাসের হাট এলাকার মসজিদ পয়েন্টে সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চটির

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করে জেলা প্রশাসন। 

উদ্ধার অ‌ভিযান শেষ হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ ব‌রিশাল জেলার অ‌তি‌রিক্ত জেলা ম্যা‌জি‌স্ট্রেট জা‌কির হো‌সেন বলেন, এখন পর্যন্ত ১৮টি মরদেহ পাওয়া গে‌ছে যা স্বজন‌দের কাছে বু‌ঝিয়ে দেওয়া হ‌য়ে‌ছে। আমা‌দের কা‌ছে নি‌খোঁ‌জের কোন খবর নেই। ত‌বে কা‌রো নিখোঁ‌জের খবর পাওয়া গেলে সে অনুযায়ী উদ্ধার অ‌ভিযান প‌রিচালনা ক‌রে হ‌বে।

অপর‌দি‌কে, পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে তা‌দের কা‌ছে এখ‌নো ৭ জন নিখোঁ‌জের খবর রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.