Sylhet Today 24 PRINT

শনিবার খোলা থাকবে সরকারি অফিস-আদালত

সিলেটটুডে ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০১৬

গত ঈদ-উল আজহার আগে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার খোলা থাকবে সরকারি অফিস-আদালত।

গত ১৩ সেপ্টেম্বর তিন দিনের (১২-১৪ সেপ্টেম্বর) ঈদ ছুটির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৫ সেপ্টেম্বর জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার সরকারি অফিস খোলা থাকবে।

প্রজ্ঞাপনে ঈদ-উল আজহা উপলক্ষে ১১ সেপ্টেম্বর রোববার ছুটি ঘোষণা করার পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বরকে কর্মদিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল।

এর আগে গত ৭ জুলাই উদযাপিত ঈদ-উল-ফিতরের আগে ৪ জুলাই একদিন কর্মদিবস থাকায় ওই দিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছিল সরকার। এর পরিবর্তে সাপ্তাহিক ছুটির দিন ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.