Sylhet Today 24 PRINT

মির্জা ফখরুল আটক, জিজ্ঞাসাবাদের জন্যে ডিবি কার্যালয়ে

নিউজ ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০১৫

দীর্ঘ চব্বিশ ঘন্টা জাতীয় প্রেসক্লাবে থাকার পর প্রেসক্লাব থেকে বের হওয়ার সাথে সাথেই ডিবি পুলিশ আটক করেছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলগীরকে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে গাড়ি পোড়ানোর মামলায় আটক করা হয়েছে বলে জানান ওসি শিবলি নোমান। 



এদিকে সরকারন্থি সাংবাদিক নেতা ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নেতৃত্বে আওয়ামীপন্থি সাংবাদিকরা মির্জা ফখরুলকে টাইমফ্রেম দিয়ে প্রেসক্লাব থেকে বের হওয়ার আল্টিমেটাম দেন কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মির্জা ফখরুল সেখান থেকে বের হননি। অপরদিকে আওয়ামিলীগের বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতারা সকাল থেকেই প্রেসক্লাবের সামনে অবস্থান করছিলেন। বিএনপি দলীয় কেউ গ্রেফতারের আশঙ্কায় প্রেসক্লাবের অভিমূখে যাননি যদিও তাঁকে আগলে রেখেছিলেন বিএনপিপন্থি সাংবাদিকেরা। 



স্বরাষ্ট্র প্রতিমন্ত্রি আসাদুজ্জামান খান কামাল দুপুরে সাংবাদিকদের জানান, মির্জা ফখরুল সভা-সমাবেশ করতে চাইলে তাঁকে গ্রেফতার করা হবে। মন্ত্রির বক্তব্যকে উপেক্ষা করে তিনি সাংবাদিকদের সাথে ব্রিফিং করে আন্দোলনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। 




এদিকে চারটি মামলা রুজু থাকার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। মঙ্গলবার জামিনের শুনানি হয় নি।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.