Sylhet Today 24 PRINT

বরিশালে লঞ্চ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬

সিলেটটুডে ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৬

বরিশালের বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীতে ঐশী প্লাস নামের নৌযান ডুবির ঘটনায় আরো তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বুধবারের (২১ সেপ্টেম্বর) নৌযান ডুবির ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। 

তবে তিনি শুক্রবার সকালে উদ্ধার করা মরদেহগুলোর নাম পরিচয় দিতে পারেননি। 

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান এ তথ্য জানিয়েছেন। 

উল্লেখ্য, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দাসেরহাট মজিদবাড়ী পয়েন্টে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঐশী প্লাস নামে একটি নৌযান ডুবে যায়।

এ ঘটনায় এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.