Sylhet Today 24 PRINT

মিন্টুর প্রার্থিতা বাতিল করলেন বিভাগীয় কমিশনারও

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু'র প্রার্থীরা আপীল শুনানি শেষে বিভাগীয় কমিশনারও বাতিল বলে রায় দিলেন। ফলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেও লাভ হল না মিন্টুর।  শনিবার ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমান মিন্টুর আপিল আবেদন খারিজ করে দেন।

নির্বাচনী আপিলের এই রায়ের বিরুদ্ধে আদালতে যাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপি নেতার আইনজীবী হিসেবে থাকা মাহবুব উদ্দিন খোকন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও মুহম্মদ জমিরউদ্দিন সরকারও আপিলের শুনানিতে উপস্থিত ছিলেন।মেয়র পদে মিন্টুর মনোনয়নপত্রে সমর্থক আব্দুর রাজ্জাক ঢাকা সিটি করপোরেশনের ভোটার না হওয়ায় তার আবেদন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা শাহ আলম।

ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বিধি অনুযায়ী ঢাকার বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেন তিনি। বিভাগীয় কমিশনারই ঢাকা সিটি নির্বাচনের আপিল কর্তৃপক্ষ।ঢাকায় মিন্টুসহ মেয়র পদের তিনজন এবং কাউন্সিলর পদের ২২ জন প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মিন্টুর মনোনয়নপত্র বাতিল হলেও উত্তরে তার বড় ছেলে তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.