Sylhet Today 24 PRINT

দুর্গাপূজায় তিনদিনের ছুটি দাবি হিন্দু মহাজোটের

সিলেটটুডে ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৬

শারদীয় দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শনিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে ও নির্বাহী সভাপতি সুকৃতি কুমার মণ্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন  হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত, হিন্দু মহাজোটের মহাসচিব আনন্দ কুমার বিশ্বাস, জোটের প্রধান সমন্বয়ক শ্যামল কুমার রায়, ভারত সেবাশ্রমের প্রধান সঙ্গীতা নন্দ মহারাজ, ইসকনের সভাপতি সত্যরঞ্জন বাড়ই, সৎসংঘ রিসার্চ সেন্টারের পরিচালক প্রকৌশলী প্রদীপ কুমার মণ্ডল, সৎসংঘ পাকুটিয়ার প্রধান প্রকৌশলী অমল চন্দ্র রায়, হিন্দু মহাজোটের ছাত্র সংগঠনের নেতা সজিব বৈদ্য, যুব সংগঠনের নেতা প্রদীপ দে, নারী মহাজোটের সভাপতি মিনা দেবী সেত্রী, মুখপাত্র পলাশ কান্তি দে প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.