Sylhet Today 24 PRINT

নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে: আইনমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০১৬

আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা রয়েছে বলেই আলোচনা চলছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, দুই খুনী নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীর ব্যাপারে প্রধানমন্ত্রীর কানাডা ও যুক্তরাষ্ট্রের কথা হয়েছে।

তিনি দেশে ফিরলেই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.