Sylhet Today 24 PRINT

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার সময়সূচী প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০১৬

৪তম ব্যাংকিং ডিপ্লোমা (জেএআইবিবি এবং ডিএআইবিবি) পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)।

আগামী ২৩ ডিসেম্বর ২০১৬ এবং ১৩ জানুয়ারি ২০১৭ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীসহ দেশের নির্ধারিত জেলা সদরে পরীক্ষা নেয়া হবে।

পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে আগামী ২ অক্টোবর ২০১৬ তারিখের মধ্যে পরীক্ষার এন্ট্রি ফরম জমা দিতে হবে। আইবিবির ওয়েবসাইট (www.ibb.org.bd) থেকে ফরম ডাউনলোড করা যাবে।

পরীক্ষার্থীরা হাতে পূরণকৃত ফরম যে ব্যাংকে কর্মরত আছেন সেখানকার কর্মী ব্যবস্থাপনা বিভাগ বা প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, প্রিন্সিপাল অফিস, আঞ্চলিক কার্যালয় অথবা প্রধান শাখার মাধ্যমে পাঠাতে হবে। কোনো পরীক্ষার্থী ব্যক্তিগতভাবে ফরম জমা দিতে পারবেন না।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য, সিলেবাস ও রুটিন দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ আইবিবির ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.