Sylhet Today 24 PRINT

টাম্পাকোর ধ্বংসস্তূপ থেকে ১৬ দিন পর মিলল আরও ৩ কঙ্কাল

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৬

গাজীপুরের টঙ্গীতে বিসিক এলাকায় টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানার অগ্নিকাণ্ডের ১৬ দিন পর  ধ্বংসস্তূপ থেকে আরো তিনজনের কঙ্কাল উদ্ধার করেছে উদ্ধারকারী দল। ফলে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯ জনে।

সোমবার (২৬ সেপ্টেম্বর)  বেলা ১১টার দিকে টাম্পাকো কারখানার নিচতলা থেকে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, টাম্পাকোর দুর্ঘটনায় মোট লাশের সংখ্যা দাঁড়াল ৩৯ জন। উদ্ধারকাজ অব্যাহত থাকবে।

১০ সেপ্টেম্বর সকালে সিলেট-৬ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন লেচু মিয়ার মালিকানাধীন টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় গ্যাস সঞ্চালন লাইন বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রতিষ্ঠানটির চারটি ভবনের তিনটি ধসে পড়ে। এ ঘটনায় ৩৯ জন নিহত, ৩৪ জন আহত এবং এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৯ জন।

এই ঘটনায় মালিক লেচু মিয়াসহ ৭ জনকে আসামী করে দুটি মামলা করা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.