Sylhet Today 24 PRINT

বাবা-মায়ের কবরের পাশে সমাহিত হবেন সব্যসাচী লেখক

সিলেটটুডে ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৬

সব্যসাচী লেখক কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হককে তার শেষ ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বেলা ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর এ পর্বটি পরিচালিত হবে।

শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে হেলিকপ্টারে করে তার মরদেহ গ্রামের বাড়ি কুড়িগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে তার বাবা-মায়ের কবরের পাশে তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হবে।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.