Sylhet Today 24 PRINT

কেন্দ্রীয় কারাগারেই আছেন কামারুজ্জামান

সিলেটটুডে ডেস্ক |  ০৬ এপ্রিল, ২০১৫

রিভিউ খারিজ হয়ে যাওয়ায় যুদ্ধাপরাধী কামারুজ্জামানের সামনে ঝুলছে ফাঁসির দড়ি। রায় কার্যকরে আইনত সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ায় যেকোন সময় এই রায় কার্যকর হতে পারে বলে জানা গেছে। তবে কামারুজ্জামান যদি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন তাহলে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ব্যাপারে কামারুজ্জামানের সাথে কথা বলেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী এডভোকেট শিশির মুনির।

এদিকে   ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামান। গত ১৮ ফেব্রুয়ারি আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর থেকেই এখানে রাখা হয়েছে তাকে। সাধারণত এধরনের রায় ঢাকার কেন্দ্রীয় কারাগারেই কার্যকর হয়ে থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.