আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু কামারুজ্জামানের রায় বহাল রাখায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় কামারুজ্জামনের আপিলের রায়ের (পুর্নবিবেচনা) রিভিউ আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখায় সোমবার সুপ্রিম কোর্ট বার ভবনের উপস্থিত সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘উচ্চ আদালতের এ রায়ে আমরা খুশি। এটাই ছিল আমাদের প্রত্যাশা।’
এর আগে সোমবার ৯টা ৫ মিনিটে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে রায় ঘোষণা করেন।