Sylhet Today 24 PRINT

কারা কর্তৃপক্ষের চিঠি: বিকাল ৫টায় কামারুজ্জামানের সাথে দেখা করবে পরিবার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ এপ্রিল, ২০১৫

ফাইল ছবি

কামারুজ্জামানের পরিবারের সদস্যদের কারাগারে তার সঙ্গে দেখা করার জন্য ডাকা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার সকালে কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে আপিল বিভাগে ফাঁসির আদেশ বহ‍াল রাখার পর এই উদ্যোগ নিয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

এদিকে কামারুজ্জামানের পরিবার জানিয়েছে বেলা ৩টার কিছু আগে তাদের কাছে কারা কর্তৃপক্ষের চিঠি পৌঁছায়।চিঠিতে বিকেল ৫টার মধ্যে দেখা করার নির্দেশনা রয়েছে।
পরিবারের একজন সদস্য  জানান, তারা কারাগারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.