Sylhet Today 24 PRINT

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পুলিশ সদস্য ঢামেকে

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০১৬

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন এক পুলিশ সদস্য।  

পুলিশ সদস্যের নাম বিসেম্বর চাকমা (৪০)। তিনি মিরপুর-১৪ নম্বরে ঢাকা দক্ষিণে কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি রাঙ্গামাটির বাঘাইছড়ির কালুখালি।

পুলিশ সূত্রে জানা যায়, ১০ দিনের ছুটিতে গতকাল শুক্রবার রাতে গ্রামের বাড়ি যাওয়ার পথে কলাবাগান ডলফিন পরিবহনের কাউন্টারের সামনে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশে সংবাদ দিলে কলাবাগান থানার পুলিশ রাত পৌনে ১০টার দিকে তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করে।

তবে তার থেকে কি খোয়া গেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.