Sylhet Today 24 PRINT

দেশের ৮০ শতাংশ নারী স্বামীর দ্বারা নির্যাতিত

সিলেটটুডে ডেস্ক |  ০২ অক্টোবর, ২০১৬

দেশের মোট নির্যাতিত নারীর ৮০ দশমিক ২ শতাংশ নারীই নির্যাতিত হন স্বামীর হাতে। ২০১১ সালে এ হার ছিল ৮৭ দশমিক ১ শতাংশ।

রোববার (২ অক্টোবর) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

২০১১ সাল থেকে ২০১৫ সালের মধ্যেকার সময়ের তথ্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। জরিপে অংশ নেন ২১ হাজার ৬৮৮ জন নারী।

প্রতিবেদনে বলা হয়, স্বামী ছাড়া অন্য সঙ্গী বা অভিভাবকের দ্বারা (সর্ট অব পার্টনার) ৭২.৬ শতাংশ নারী নির্যাতনের শিকার হন। ২০১১ সালে যার হার ছিল ৭৯.৪ শতাংশ।

এতে আরো বলা হয়, নারী নির্যাতন বিরোধী আইন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বা সরকারি নানা উদ্যোগের কথা বেশির ভাগ নারীই জানেন না।

রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনের অডিটোরিয়ামে এ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ইইউ অ্যাম্বাসেডর পিয়ারে মাদুরে প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.