সিলেটটুডে ডেস্ক | ০৬ এপ্রিল, ২০১৫
যুদ্ধাপরাধী মোহাম্মদ কামারুজ্জামানের আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের আদেশে সই করেননি বিচারপতিরা। আর সেই কারনেই কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করতে বিলম্ব হচ্ছে। বিচারকদের সই হবার পর রায়ের কপি স্বরাষ্ট্রমন্ত্রণালয় হয়ে কারা কতৃপক্ষের কাছে পৌঁছানোর পরই রায় কার্যকর করা হবে। এতে করে আজ রাতে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ার সম্ভাবনা নেই ।
আগামীকাল মঙ্গলবার তারা স্বাক্ষর করতে পারেন বলেন জানিয়েছেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলম বলেন, অনুমতি পেলেই আমরা দ্রুত প্রস্তুতি নেব। স্বল্প সময়ের মধ্যে ফাঁসি কার্যকর করতে কোনও অসুবিধা হবে না বলে জানান তিনি। এদিকে কেন্দ্রীয় কারাগারের এক নিম্নমান সহকারী সূত্রে জানা গেছে, কারাগারের ভেতরে চলছে ফাঁসি কার্যকরের প্রস্তুতি।
সরকারি নির্দেশ আসার পর যেন বিলম্ব না হয় সেজন্য কারা কর্তৃপক্ষ সব প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছে। ইতোমধ্যে একটি অ্যাম্বুলেন্সে করে কারাগারের ভেতরে কফিনও পাঠানো হয়েছে। ফাঁসির মঞ্চও প্রস্তুত করে ফেলা হচ্ছে, এর ওপরে চলছে সামিয়ানা টানানোর কাজ। আর পুরো কাজটিই হচ্ছে কঠোর গোপনীয়তা রক্ষা করে। পাশাপাশি কারাগার ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।