সিলেটটুডে ডেস্ক | ০৪ অক্টোবর, ২০১৬
গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলায় জড়িত সন্দেহে ৫৪ ধারায় আটক তাহমিদের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে তবে প্রয়োজন হলে ফের তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সাংবাদিকদের মুখোমুখি অনুষ্ঠানে তিনি বলেন, "হলি আর্টিজানে হামলায় জড়িত সন্দেহে আটক তাহমিদের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। প্রয়োজনে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।"
গুলশানে জঙ্গি হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক তাহমিদ সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সংগঠনের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা শামীম চৌধুরী ও বিএসআরএফ সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানসহ সিনিয়র সাংবাদিকরা।