Sylhet Today 24 PRINT

‘মেয়েটারে যমে টানাটানি করতাছে, যেকোনও সময় নিয়া যাইবো’

সিলেটটুডে ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০১৬

সিলেট এমসি কলেজে বর্বোরোচিত হামলা আহত ছাত্রী খাদিজা বেগম নার্গিস এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বুধবার ভোরে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আছেন।

নার্গিসের মামা আব্দুল বাসেত বলেন, খবরের কাগজে এই ছেলের সঙ্গে নার্গিসের প্রেমের খবর প্রকাশিত হয়েছে, যা একেবারেই ঠিক নয়। ছেলেটি তাকে বিরক্ত করতো কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ও তো (নার্গিস) কখনও কিছু বলে নাই, ওর মায়ের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে আমার। সেও কিছু জানে না।’ এ সময় পাশে থাকা আব্দুল কুদ্দুস বলেন, ‘প্রেমের সর্ম্পক থাকলেই কি এইভাবে কুপাইতে হবে নাকি? মানুষ প্রেম করে আবার ভাইঙ্গাও যায়, তাই বইল্যা কী এইভাবে একজন আরেকজনরে কোপাইবো।

বাসেত বলেন, ‘নার্গিসের মা তার মেয়ের এই অবস্থার কথা এখনও জানেন না। সে জানে মেয়ের মাথায় একটুখানি কোপ লেগেছে, একটু পরপর মোবাইলে মেয়ের সঙ্গে কথা বলতে চাচ্ছে, কিছুতেই তাকে মানানো যাচ্ছে না। তাকে বলতে পারছি না মেয়েটারে যমে টানাটানি করতাছে, যেকোনও সময় নিয়া যাইবো।’

প্রসঙ্গত, সোমবার বিকালে সিলেট সরকারী মহিলা কলেজের ছঅত্রী নার্গিসকে সিলেট এমসি লেজে কুপিয়ে আহত করে শাবিপ্রবি ছাত্র বদরুল ইসলাম। সে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক। গুরুতর আহত অবস্থায় নার্গিসকে প্রথমে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অবস্থার অবনতি হলে নার্গিসকে নেওয়া হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। এ ঘটনায় মঙ্গলবার বদরুলের বিরুদ্ধে মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.