Sylhet Today 24 PRINT

৫৪ ধারা থেকে হাসনাত-তাহমিদের অব্যাহতি, গুলশান হামলার মামলায় গ্রেপ্তার থাকবেন হাসনাত

সিলেটটুডে ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০১৬

গুলশান হামলার পর সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছিল তাহমিদ হাসিব খান ও হাসনাত করিমকে। ৫৪ ধারার মামলা থেকে এই দুজনকেই অব্যাহতি দেয়া হয়েছে তবে গুলশান হামলার মূল মামলায় গ্রেপ্তার থাকবেন হাসনাত করিম।

বুধবার (০৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নূর নবী তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা থেকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে ০২ অক্টোবর (রোববার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা এ মামলায় তাহমিদকে জামিন প্রদান করেন।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। উদ্ধারে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। পরে কামান্ডো অভিযানে ৫ জঙ্গি নিহত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.