নিজস্ব প্রতিবেদক | ০৬ অক্টোবর, ২০১৬
মেয়ের উপর হামলার বিচার চেয়ে এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন খাদিজা আক্তার নার্গিসের বাবা মাসুক মিয়া।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সৌদি আরব থেকে দেশে ফিরে স্কয়ার হাসপাতালে তিনি এসব কথা বলেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদরুলের বিচার চেয়ে তিনি বলেন, “আর কোনও বদরুলের হাতে যেন কোনও নারী নির্যাতিত না হয়।”
একই দিন চীন থেকে দেশে এসেছেন নার্গিসের ভাই শামীম আহমেদ। তিনি জানান, “অপারেশনের পর নার্গিসের অবস্থা আগের চেয়ে একটু ভালো।”
উল্লেখ্য, গত সোমবার (৩ অক্টোবর) সিলেটে এমসি কলেজের পুকুর পাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে শাবিপ্রবির ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর খাদিজার শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন।