Sylhet Today 24 PRINT

\'জঙ্গিরা খুবই নগণ্য, এরা জনগণের শক্তির কাছে পরাজিত হবে \'

নিউজ ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৬

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, জঙ্গিরা খুবই নগণ্য, এরা জনগণের শক্তির কাছে পরাজিত হবে।

শনিবার (০৮ অক্টোবর) দিবাগত মধ্য রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে এসে এ কথা বলেন র‌্যাব মহাপরিচালক। 

বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এ দেশে কোনো জঙ্গিবাদের ঠাঁই নেই বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, আমাদের ছেলেরা যারা ভুল পথে পরিচালিত হয়েছে তারা ফিরে এসো, আমরা তোমাদের পুনর্বাসনের ব্যবস্থা করবো। আজ বিভিন্ন স্থানে জঙ্গিদের নিহত হবার ঘটনা তাদের কাছে একটি ম্যাসেজ। যদি তোমরা ফিরে না আসো তোমাদের অবস্থাও এমন হবে।

বেনজীর আহমেদ আরও বলেন, বাংলাদেশে এবার রেকর্ড সংখ্যক পর্যটক আসছে ওপাড় থেকে। এই স্রোত আগামীতে আরও বাড়বে। আমরা অসাম্প্রদায়িকভাবে একে অন্যের সাথে মিলে চলছি। শুধু আমলাপাড়ায় নয় বাংলাদেশের প্রতিটি গ্রামেও এমন দৃশ্য দেখা যাচ্ছে।

এ সময় জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার মঈনুল হক, র‌্যাব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.