সিলেটটুডে ডেস্ক | ১০ অক্টোবর, ২০১৬
গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় উদ্ধার অভিযান ৩০ দিন পর সমাপ্ত ঘোষণা করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর (শনিবার) সকালে ওই কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ভবনের কিছু অংশ ধসে পড়ে। এতে ৩৯ জনের লাশ উদ্ধার করা হয়।
সোমবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, সকাল ১১টার দিকে টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানার পাশে সেনাবাহিনীর কন্টোল রুমে আনুষ্ঠানিকভাবে এ উদ্ধার অভিযান সমাপ্ত করেন জেলা প্রশাসক।