সিলেটটুডে ডেস্ক | ১০ অক্টোবর, ২০১৬
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ২৪টি ককটেল, ২টি চাপাতি ও ছোরাসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
রোববার (৯ অক্টোবর) রাত সোয়া ১১টায় যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ হুজুরের বাড়ীর মেইন গেইট পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ মনা, মোঃ রনি ওরফে মনির, মোঃ রাসেল, মোঃ বিল্লাল হোসেন ওরফে কালু, মোঃ ইব্রাহিম ও মোঃ আসাদ শেখ।
এ সময় পুলিশ ডাকাতদের কাছ থেকে ২৪টি অবিস্ফোরিত ককটেল, ২টি চাপাতি ও ২টি ছোরা উদ্ধার করেছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিছুর রহমান জানান, তারা ডাকাতির জন্য উক্ত স্থানে একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহন করছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সূত্রঃ ডিএমপি নিউজ