Sylhet Today 24 PRINT

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ১০ অক্টোবর, ২০১৬

দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন ) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বল্প সময়ের মধ্যেই নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাবে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট http://result.dghs.gov.bd  থেকে ফল জানা যাবে।

উল্লেখ্য, এবার ভর্তি পরীক্ষায় মোট অংশগ্রহণকারীর সংখ্যা ৮৬ হাজার ৮৯৫ জন। ১৮টি মেডিকেল কলেজের ৩৭টি কেন্দ্রে মোট ৩ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বর্তমানে সরকারি কলেজে আসন সংখ্যা ৩ হাজার ২১২ এবং বেসরকারি কলেজে ৬ হাজার ২০৫টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.