Sylhet Today 24 PRINT

ঠাকুরগাঁওয়ে বিদ্যুতের তার থেকে বাড়িতে আগুন, ৪ জনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১১ অক্টোবর, ২০১৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার একটি বাড়িতে বিদ্যুতের তার থেকে আগুন লেগে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। ফলে দুর্গাপুজার উৎসবের দিনে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলেন- পুলিশ কনস্টেল খরেশ চন্দ্রের স্ত্রী কেয়া রানী (৩৮), ছেলে নির্ণয় (৮), মেয়ে নাইস (১০) ও কেয়ার বোন সন্ধ্যা রানী (৩৪)। আহত হয়েছেন আরও তিনজন।  এরমধ্যে খরেশ চন্দ্রও রয়েছেন। তিনি পুজোর ছুটিতে ছিলেন।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গ্রামের ওই বাড়িতে   ‘বিদ্যুতের তার ছিঁড়ে’ আগুন লেগে যায়।


 পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন, " ভোরে ৪৪০ ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে খরেশ চন্দ্রের বাড়িতে আগুন ধরে যায় এবং পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা একটি মোটরসাইকেল বিস্ফোরিত হয়। খরেশ চন্দ্রের স্ত্রী ও শ্যালিকা ঘটনাস্থলেই মারা যান।”

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.