Sylhet Today 24 PRINT

সমাপনী পরীক্ষার সময় বন্ধ থাকবে না ফেসবুক

সিলেটটুডে ডেস্ক |  ১১ অক্টোবর, ২০১৬

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সময় ফেসবুক বন্ধ হচ্ছে বলে খবর ছড়ালেও তা গুজব বলে উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান সাংবাদিকদের বলেন, ফেসবুক বন্ধ রাখার প্রশ্নই উঠে না, এমন কোনো চিন্তাও মাথায় আসেনি।

সম্প্রতি প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রাথমিক সমাপনী পরীক্ষার সময় ফেসবুক বন্ধ থাকবে বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ‌্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

এ ধরনের খবরে ক্ষোভ প্রকাশ করে গণশিক্ষা সচিব বলেন, ভেরিফিকেশন না করে কই থেকে যে অদ্ভুত নিউজ দেয়। এগুলো এখন আর করা যায় না। মাথা ব্যথা হলে কি আর মাথা কাটা যায়? আগে মাথা ব্যথা সারাতে হবে। আমি কয়টা বন্ধ করব? ফেসবুক আছে, ভাইবার আছে, ইউচ্যাট আছে, আরও অনেকগুলো আছে, কয়টি বন্ধ করব আমরা?

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২০ নভেম্বর শুরু হয়ে চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এতে অংশ নেবে ৩৪ লাখ ৪৫ হাজার শিক্ষার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.