Sylhet Today 24 PRINT

ঢাকাই কাচ্চি বিরিয়ানি, শামি কাবাব খেলেন চীনের প্রেসিডেন্ট

সিলেটটুডে ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৬

ছবি: ফোকাস বাংলা

রাষ্ট্রপতি আবদুল হামিদের দেওয়া নৈশভোজে অংশ নেয়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর খাবার তালিকায় ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি,  শামি কাবাব ও আলু-বোখারার মত খাবার ছিল বলে জানা গেছে।

বঙ্গভবনের দরবার হলে ওই নৈশভোজে খাবারের তালিকায় ঐতিহ্যবাহী খাবারসহ ১০ রকমের খাবার ছিল।

নৈশভোজের শুরুতে চিংড়ি ও মাশরুমের স্যুপ দিয়ে আপ্যায়ন করা হয়। এ ছাড়া খাবারের তালিকায় ছিল স্মোকড ইল, সালাদ ও ঝিনুকের সস। ছিল চিকেন টিকিয়া, কাচ্চি বিরিয়ানি, শামি কাবাবের সঙ্গে চাটনি, সাদা ভাত, মিক্সড সবজি, মাংস-পেঁয়াজের ভুনা। খাবারের পর মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী মালাই চপ, মৌসুমি নানা ধরনের ফল, কেক প্রভৃতি।

নৈশভোজের পর শিল্পকলা একাডেমির শিল্পীরা দরবার হলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

বাসস জানায়, বঙ্গভবনে ওই নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন দেশের কূটনীতিকেরা যোগ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.