Sylhet Today 24 PRINT

স্মৃতিসৌধে ফুল দিয়ে ঢাকা ছাড়লেন চীনের প্রেসিডেন্ট

সিলেটটুডে ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৬

২২ ঘন্টার সফর শেষ করে ভারতের গোয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান শি জিনপিং। সেখানে তিনি ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানান।

শনিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে নয়াদিল্লীর উদ্দেশে বিশেষ উড়োজাহাজ নিয়ে ঢাকা ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিমানবন্দরে বিদায় জানান। নয়াদিল্লি হয়ে জিপিং ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে গোয়ায় যাবেন। একই সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রোববার গোয়া পৌছাবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.