সিলেটটুডে ডেস্ক | ০৮ এপ্রিল, ২০১৫
বুধবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধী কামারুজ্জামানকে রায়ের কপি পড়ে শোনানোর জানতে চাওয়া হয়েছিল তিনি প্রাণ ভিক্ষার অবেদন করবেন কি না। তখন কামরুজজামান জানিয়েছেন, আমাকে এক দিন সময় দিন। আইনজীবীদের সঙ্গে কথা বলে জানাবো। পরে কারা কর্তৃপক্ষ তাকে সময় দিয়েছেন বলে জানা গেছে । বৃহস্পতিবার তিনি তার সিদ্ধান্তের কথা জানাবেন বলে কারা সূত্র জানায়।
কারাগার সূত্রে আরো জানা যায়, আজ বুধবার বিকাল ৫টা ৪৪ মিনিটে ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার আখতারুজ্জামান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ আলমসহ পাঁচজন রায়ের কপি নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসেন। পুলিশ প্রহরায় ৫টা ৫২ মিনিটে চলে যান। ৬টা ৮ মিনিটে ফরমান অলী নোছর আলম, ডেপুটি জেলার আরিফুর রহমান কারাগার থেকে বের হয়ে আইজি প্রিজন্সের কাছে যান। সেখানে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন, ডিআইজি প্রিজন্স গোলাম হায়দার, সিনিয়র জেল সুপার ফরমান আলী, জেলর নেছার আলমসহ কারা অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেন। ৬টার ৪৫ মিনিটে ফরমান আলী ঢুকেন। ৬টা ৩০ মিনিট থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সামনে পুলিশ নিরাপত্তা বাড়ায়।