Sylhet Today 24 PRINT

ডিএমপি\'র সহকারী কমিশনার পদে দুইজনের বদলি

সিলেটটুডে ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার পদে দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ডিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এসি) এ এস এম হাফিজুর রহমান বিষয়টি জানিয়েছেন। 

ডিএমপি’র সহকারী কমিশনার নুরজাহান লাবনীকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-পশ্চিম ও সহকারী কমিশনার পিওএম-পশ্চিম মো. মাহবুবুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার প্রটেকশন হিসেবে বদলি করা হয়েছে।

হাফিজুর জানান, সোমবার (১৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.