Sylhet Today 24 PRINT

ইলিশ ধরায় পাবনায় ৮ জেলের কারাদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৬

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় পাবনায় ৮ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত তাদের এ দণ্ডাদেশ দেন। 

আটক জেলেরা হলেন, সুজানগর উপজেলার গোয়ারিয়া গ্রামের রতন হালদার (২৮), মহব্বতপুর গ্রামের পুলাদ কুমার হালদার (৩২), রামনগর গ্রামের তালেব শেখ (৩৫), সাতবাড়ীয়া গ্রামের পরিমল হালদার (৪০), কামারহাট গ্রামের আবু তাহের (৪২), রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চরঝিকরী গ্রামের হেলাল প্রামাণিক (৩৫), ছালেক প্রামাণিক (২৮) ও রামনগর গ্রামের তমিজ উদ্দিন (৩০)। 

এর আগে ভোরে পাবনার সুজানগর উপজেলায় পদ্মা নদীতে যৌথ অভিযান পরিচালনা করে সুজানগর উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য বিভাগ ও সুজানগর থানা পুলিশ। 

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন জানান, অভিযুক্তরা বুধবার রাতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মার নদীর গোয়ারিয়া এবং নাজিরগঞ্জসহ বিভিন্ন পয়েন্টে ইলিশ শিকার করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আট জেলেকে জাল, মাছ ও মাছ ধরার সরঞ্জামাদিসহ আটক করা হয়।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.