Sylhet Today 24 PRINT

ডাকলে সাড়া দিচ্ছেন খাদিজা, চিনতে পারছেন পরিবারের সদস্যদের

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০১৬

স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখন ডাকলে সাড়া দিচ্ছেন খাদিজা, পরিবারের সদস্যদেরও চিনতে পারছেন।

এ তথ্য জানিয়েছেন খাদিজা বেগম নার্গিসের বাবা মাসুক মিয়া।

তিনি জানান, খাদিজার অবস্থা এখন আগের চেয়ে ভালো। ডাকলে সাড়া দিচ্ছে। মাঝে মাঝে আমাদের চিনতে পারছে।

তিনি জানান, তাকে হুইল চেয়ারে করে ১০ মিনিট ঘোরানো হয়েছে। সকালে পুডিং, পানি ও কমলালেবুর জুস খেতে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা শেষে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায় খাদিজাকে, যাতে খুলি ভেদ করে তার মস্তিষ্কও জখম হয়।

হামলার পর ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ৪ অক্টোবর বিকালে খাদিজার অস্ত্রোপচার হয়। তখন থেকে লাইফ সাপোর্টে ছিলেন খাদিজা। অবস্থার উন্নতি হওয়ায় গত ১৩ অক্টোবর তার লাইফ সাপোর্ট খোলা হয়। এরপর চাপাতির কোপে ‘মাসল চেইন’ কেটে যাওয়ায় তার ডান হাতে অস্ত্রোপচার করা হয় গত ১৭ অক্টোবর। খাদিজার শরীরের বাম পাশ এখনো কাজ করছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.