Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে ফেরাতে কানাডা যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০১৬

কানাডায় বসবাসরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নুর চৌধুরীকে ফেরত আনতে দেশটির সঙ্গে আলোচনা শুরু করতে সেখানে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। কানাডার পররাষ্ট্র মন্ত্রী স্টিফেন ডিওনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।
 
রোববার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টায় কানাডার রাজধানী অটোয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার (২৫ অক্টোবর) দুই মন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দ্বিপাক্ষিক অন্যান্য বিষয়ের পাশাপাশি বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীকে ফেরত আনার বিষয়ে আলোচনা হবে। নূর চৌধুরীকে ফেরত আনতে সকল আইনি জটিলতার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।

জানা গেছে, বঙ্গবন্ধুর খুনিকে ফেরাতে পরবর্তীতে আইনমন্ত্রী আনিসুল হকের কানাডা সফরে যাওয়ার কথা রয়েছে।
 
গত ১৭ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিয়লে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে ফেরত আনার বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
প্রায় ২০ বছর ধরে নূর চৌধুরী কানাডায় বসবাস করছেন। বাংলাদেশে ফেরত এলে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে, এমন যুক্তি দেখিয়ে দেশটিতে আশ্রয় নেন তিনি।  কানাডার পররাষ্ট্র মন্ত্রী স্টিফেন ডিওনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

আজ রোববার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টায় কানাডার রাজধানী অটোয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার (২৫ অক্টোবর) দুই মন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দ্বিপাক্ষিক অন্যান্য বিষয়ের পাশাপাশি বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীকে ফেরত আনার বিষয়ে আলোচনা হবে। নূর চৌধুরীকে ফেরত আনতে সকল আইনি জটিলতার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।

জানা গেছে, বঙ্গবন্ধুর খুনিকে ফেরাতে পরবর্তীতে আইনমন্ত্রী আনিসুল হকের কানাডা সফরে যাওয়ার কথা রয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিয়লে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে ফেরত আনার বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রায় ২০ বছর ধরে নূর চৌধুরী কানাডায় বসবাস করছেন। বাংলাদেশে ফেরত এলে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে, এমন যুক্তি দেখিয়ে দেশটিতে আশ্রয় নেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.