Sylhet Today 24 PRINT

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি

সিলেটটুডে ডেস্ক |  ২৫ অক্টোবর, ২০১৬

বর্ষীয়ান রাজনীতিবিদ ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) লতিফ বকসী এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান,  সোমবার (২৪ অক্টোবর) রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। ৭৩ বছর বয়সী তোফায়েল কয়েকদিন থেকে শারীরিক সমস্যায় ভুগছিলেন।

তবে তাঁর অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.