Sylhet Today 24 PRINT

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ

নিউজ ডেস্ক |  ১০ এপ্রিল, ২০১৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম।


শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের ঘোষণা দেন তিনি।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক টেবিল ঘড়ি ও বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল বাস, গণসংহতি আন্দোলন সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি টেলিস্কোপ, জাসদ সমর্থিত প্রার্থী নাদের চৌধুরী ময়ূর ও সিপিবি সমর্থিত কাফি রতন পেয়েছেন হাতি প্রতীক।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.