Sylhet Today 24 PRINT

রানা প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশ শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০১৬

ফাইল ছবি

রানা প্লাজা ধসের ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়ার প্রতিবাদ এবং সাভার ডাগরমুরার সিআরপি সংলগ্ন ডানা কারখানা অবিলম্বে খুলে দেবার দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। 

এতে সমাবেশে সভাপ্রধানের দায়িত্ব পালন করবেন সংগঠনটির সাভার থানা শাখার সম্পাদক আলম মাতব্বর।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি রানা প্লাজা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখ্‌তার, রানা প্লাজা শাখার সদস্য রূপালী আক্তার, নিহত শ্রমিক ফজলে রাব্বির মা রাহেলা বেগম এবং গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক প্রদীপ রায়সহ স্থানীয় শ্রমিক নেত‍ারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.