Sylhet Today 24 PRINT

\'ফিল দ্য প্রিজন\' করার কথা ভাবছেন কারাগার কর্তৃপক্ষ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৬

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন জানিয়েছেন, পুরান ঢাকার নাজিমুদ্দীন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে 'ফিল দ্য প্রিজন' করার কথা চিন্তা-ভাবনা করছে কারা কর্তৃপক্ষ।  

শুক্রবার পুরনো কেন্দ্রীয় কারাগারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

কারা মহাপরিদর্শক বলেন, পৃথিবীর অনেক দেশেই টাকার বিনিময়ে কারাগারে থাকার ব্যবস্থা রয়েছে। কারাগারে থাকার অভিজ্ঞতা কেমন হয় তা জানতে অনেকেই অর্থের বিনিময়ে কিছুদিন কারাবাস করেন। এই বিষয়টি মাথায় রেখেই 'ফিল দ্য প্রিজন' করার কথা ভাবছেন তারা।

গত জুলাই মাসে ঢাকা কেন্দ্রীয় কারাগারকে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে স্থানান্তরিত করা হয়েছে। পুরনো কারাগারকে বিনোদন কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা রয়েছে। বিনোদন কেন্দ্র তৈরির পাশাপাশি কারা অভ্যন্তরের ঐতিহাসিক ভবনগুলো সংরক্ষণ করবে কারা কর্তৃপক্ষ।

বিনোদনের জন্য পার্ক, জাদুঘর, উন্মুক্ত নাট্যমঞ্চসহ থাকবে নানা আয়োজন। এরই সঙ্গে ফিল দ্য প্রিজন করার কথা ভাবছে কারা কর্তৃপক্ষ। 

এদিকে, জেলহত্যা দিবস উপলক্ষে শত বছরের পুরনো কেন্দ্রীয় কারাগার সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে আগামী ২ নভেম্বর। দর্শনার্থীরা এই কারাগার ঘুরে দেখার সুযোগ পাবেন ৫ নভেম্বর পর্যন্ত। বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার স্মৃতি বিজড়িত ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুর্লভ আলোকচিত্রের প্রদর্শনী 'সংগ্রামী জীবনগাথা' এর আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। জেল হত্যা দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।

১ নভেম্বর বিকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রদর্শনীর উদ্বোধন করবেন। এ প্রদর্শনীতে ১৪৫টি আলোকচিত্র থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.