Sylhet Today 24 PRINT

মন্ত্রীসভা পুনর্গঠন হতে পারে: ওবায়দুল কাদের

সিলেটটুডে ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০১৬

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সভা শেষে বেরিয়ে নব নির্বাচিত সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের বলেছেন, মন্ত্রীসভায় পুনর্গঠন হতে পারে। তবে কিরকম পুনর্গঠন তা পরিষ্কার করেননি তিনি।

এদিকে নবনির্বাচিত কমিটির বাকি সদস্যদের নাম শনিবার (২৯ অক্টোবর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি

শুক্রবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলটির সভাপতিমণ্ডলীর প্রথম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দু’জন সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য তিনজন ও উপদেষ্টা পরিষদের চারজন ছাড়া পূর্ণাঙ্গ কমিটির সিদ্ধান্ত হয়ে গেছে।

নতুন কমিটিতে তৃণমূল থেকে বেশকয়েকজন নতুন মুখ এসেছেন জানিয়ে তিনি বলেন, তাদের অনেকেই বেশ ট্যালেন্ট। শনিবার আওয়ামী লীগের নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে।

তবে একটু সময় নিয়ে সহ-সম্পাদকদের তালিকা দেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।

রাত সাড়ে সাতটার দিকে শুরু হয়ে সাড়ে ১০টার দিকে শেষ হওয়া এ সভায় রাজনৈতিক পরিস্থিতি ও নতুন কমিটি নিয়ে আলোচনা করা হয়।

আওয়ামী লীগের দু’দিনব্যাপী সম্মেলন শেষে গত ২৩ অক্টোবর (রোববার) সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৬ সদস্যের নাম ঘোষণা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.