Sylhet Today 24 PRINT

পাকিস্তানিদের প্রশিক্ষণে জঙ্গিরা পশ্চিমবঙ্গে বসে তৈরি করে গুলশান হামলার অস্ত্র: এনআইএ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০১৬

ফাইল ছবি

ভরতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ’র কর্মকর্তারা জানিয়েছেন গুলশানের হোলি আর্টিজান রেস্তুরায় হামলায় ব্যবহৃত অস্ত্র বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদা জেলায় বসে তৈরি করা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহদিন (জেএমবি) এর ৭ সদস্যকে আটকের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা গেছে।

শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এই অস্ত্র তৈরিতে পাকিস্তানি অস্ত্র নির্মাতাদের সহযোগিতা ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এনআইএ কর্মকর্তারা মনে করছে, ওই প্রশিক্ষকরা পশতু ভাষায় কথা বলছিল, তারা এসেছিল পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের দারা আদম খেল থেকে।

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের ওই এলাকাটি সমরাস্ত্র তৈরির জন‌্য সুপরিচিত। ওই এলাকার কারিগররা অল্প সময়েই যে কোনো আগ্নেয়াস্ত্রের নকল তৈরি করতে পারেন, ওই এলাকায় বাজারে প্রকাশ‌্যেই অস্ত্র কেনা-বেচা হয়। পাকিস্তানিরাই একে-২২ রাইফেল তৈরির প্রশিক্ষণ দিয়েছিল। আর এতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার যোগসাজশও থাকতে পারে। বলছেন ভারতের গোয়েন্দার।

পশ্চিমবঙ্গে গ্রেপ্তার  জেএমবির এক সদস‌্য জিজ্ঞাসাবাদে বলেছেন, মালদায় তৈরি করা পর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত হয়ে অস্ত্রগুলো বাংলাদেশে পাঠানো হয়েছিল। যা পরে গুলশান হামলায় ব্যবহার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.