Sylhet Today 24 PRINT

শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণ জব্দ

সিলেটটুডে ডেস্ক |  ০২ নভেম্বর, ২০১৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ফ্লাইটে গার্মেন্টস পণ্যের সঙ্গে আসা প্রায় ১৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (০১ নভেম্বর) দিবাগত রাত ১০টা ৪০ মিনিটে কার্গো ফ্লাইট এসকিউ-৪৪৬ অবতরণ করলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তা জব্দ করে কাস্টম হাউজের প্রিভেনটিভ টিম।

কাস্টম হাউজের সহকারী কমিশনার এইচএম আহসানুল কবির বলেন, জব্দকৃত স্বর্ণের মধ্যে এক কেজি ওজনের ১৩টি বার ও ১শ’ গ্রাম ওজনের ৫টি বার রয়েছে। এছাড়া রয়েছে ১শ’ ৮৩ পিস স্বর্ণের চেইন।

তিনি আরো জানান, এ বিষয়ে রাত সোয়া ১টায় বিমানবন্দরে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.