Sylhet Today 24 PRINT

ব্রাহ্মণবাড়িয়ায় রসরাজের ৫ দিনের রিমান্ড

সিলেটটুডে ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০১৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর একটি পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া রসুরাজ দাসের (২৭) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসিপি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ধর্মীয় অবমাননার অভিযোগে গত শুক্রবার (২৮ অক্টোবর) নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রাম থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.