সিলেটটুডে ডেস্ক | ০৩ নভেম্বর, ২০১৬
বিচারক নিয়োগ, পদোন্নতি ও বদলির ক্ষমতা সংক্রান্ত সংবিধানের দুটি অনুচ্ছেদে দুই দফায় আনা সংশোধনী চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ এ রিট আবেদনটি করেন।
বিচারক নিয়োগ সংক্রান্ত সংবিধানের ৯৫ অনুচ্ছেদ ও অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে অনুচ্ছেদ দুটিকে সংবিধানের ৩০ ও ৩৯ অনুচ্ছেদের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না—এই মর্মে রিটে রুল চাওয়া হয়েছে।
রিট আবেদনে আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারসহ চারজনকে বিবাদী করা হয়েছে।