Sylhet Today 24 PRINT

ভোরে দাফন সম্পন্ন, অনুপস্থিত রইল পরিবার

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০১৫

যুদ্ধাপরাধী ও  জামায়াতে  সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। রোববার ভোর ৫টার দিকে তার নিজ গ্রাম শেরপুরের বাজিতখিলা ইউনিয়নের কুমরি মুদিপাড়া তাকে কবর দেয়া হয়। তবে এসয়  কামারুজ্জামানের স্ত্রী ,পুত্র, কন্যা কেউ উপস্থিত ছিলেন না।  

এর আগে র‌্যাব-পুলিশ পাহারায় রোববার ভোর সোয়া ৪টার দিকে ডিএমপির নম্বরবিহীন লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহটি নিয়ে যাওয়া হয় বাজিতখিলায়। রাত ৪টা ৪০ মিনিটে কামারুজ্জামানের মরদেহ তার পরিবার পরিজনের কাছে হস্তান্তর করা হয়। তার বড় ভাই কফিলউদ্দিন মরদেহ গ্রহণ করেন।

পরে কড়া নিরাপত্তায় এতিমখানা মাঠে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। নামাজে জানাজায় অংশ নেন তার গ্রামের বাড়ির ৫০ জনের মত মানুষ। মাওলানা আবদুল হামিদ এতে ইমামতি করেন। সবশেষে শেষ ইচ্ছা অনুসারে তাকে দাফন করা হয় তার প্রতিষ্ঠিত এতিমখানার পাশেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.