Sylhet Today 24 PRINT

নাসিরনগরে সাম্প্রদায়িক হামলা: রাতভর অভিযানে আরও ৩৩ জন আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০১৬

রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দু মন্দির ও ঘরবাড়িতে হামলার ঘটনায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে আরও ৩৩ জনকে আটক করেছে  করেছে পুলিশ। এ নিয়ে মোট আটকের সংখ্যা দাঁড়াল ৪৪ জনে। এর আগে গত ছয়দিনে ১১ জনকে আটক করা হয়েছিল।

নাসিরনগর থানার নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,  "ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৩৩ জনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় দুই সহস্রাধিক অজ্ঞাতনামাকে আসামি করে দুটি মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কাজল জ্যোতি দত্ত ও নির্মল চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.