Sylhet Today 24 PRINT

বিএনপির সমাবেশের বিষয়ে আবেদন পায়নি ডিএমপি

সিলেটটুডে ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০১৬

এখনো পর্যন্ত নয়াপল্টনে বিএনপির সমাবেশের বিষয়ে কোন লিখিত আবেদন পাননি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোঃ আসাদুজ্জামান মিয়া।

আজ শনিবার (০৫ নভেম্বর) সকালে মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) মিলনায়তনে সোয়াত টিমের একটি প্রশিক্ষণের সনদ বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মোঃ আসাদুজ্জামান মিয়া বলেন, নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়ে বিএনপির কোন লিখিত আবেদন এখনও পাইনি। পেলে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে।

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপিসহ বেশ কয়টি দল সেখানে (সোহওয়ার্দী উদ্যান) ৭ নভেম্বর (সোমবার) সমাবেশ করার আবেদন করেছে। সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে কাউকে অনুমতি দেওয়া হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.