Sylhet Today 24 PRINT

কিছুক্ষণের মধ্যেই উপকূল রেখা অতিক্রম করবে ‘নাডা’

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৬

কিছুক্ষণের মধ্যেই দেশের উপকূল রেখা অতিক্রম করবে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ‘নাডা’। 

আবহাওয়া অধিদপ্তরের দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী রোববার ( নভেম্বর ০৬) সকালের মধ্যেই দেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে বৃহত্তর নোয়াখালী এবং চট্টগ্রামের উপকূল অতিক্রম করবে গভীর নিম্নচাপ ‘নাডা’।

বর্তমানে গভীর নিম্নচাপটি উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পূর্বদিকে  আরও ঘনীভূত হয়ে রোববার (৬ নভেম্বর) সকাল নাগাদ নোয়াখালী-চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে। 

শনিবার (নভেম্বর ৫) দিবাগত রাত তিনটার সময় প্রকাশিত সর্বশেষ আবহাওয়া বার্তা অনুযায়ী গভীর নিম্নচাপ ‘নাডা’ পায়রা সমুদ্র বন্দর থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪৫ কি.মি দক্ষিণ পূর্বে, এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১১০ কি.মি পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.