Sylhet Today 24 PRINT

আবহাওয়া দুপুর থেকে স্বাভাবিক হবে

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৬

'নাডার' প্রভাব কেটে গেলে রবিবার দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া কমতে পারে। স্বাভাবিক হওয়া শুরু হবে আবহাওয়া, এমনটি জানিয়েছে অাবহাওয়া অফিস।

অাবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত অাবহাওয়াবিদ মো. অারিফ হোসেন বলেন, রবিবার ঘূর্ণিঝড় নাদা চট্টগ্রাম ও বরিশাল উপকূল অতিক্রম করবে। সোমবার সকাল পর্যন্ত দেশের উপকূলীয় এলাকায় ৪ নম্বর সতর্কতা সংকেত বহাল থাকবে।

তিনি বলেন, নিম্নচাপের ফলে উপকূলীয় দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট অধিক উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হতে পারে। 

এদিকে বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ নাডার কারণে রাজধানীসহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.