সিলেটটুডে ডেস্ক | ০৬ নভেম্বর, ২০১৬
শিশু গৃহকর্মী হ্যাপিকে নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিব ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যকে বেকসুর খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার (০৬ নভেম্বর) ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল এ রায় ঘোষণা করেন।
নির্যাতনের শিকার শিশু হ্যাপী আদালতে শাহাদাত দম্পতির পক্ষে স্বাক্ষ্য দেয়ায় এই মামলায় দোষিদের প্রমান করা যায় নি বলেন রাষ্ট্রপক্ষ। নির্যাতিতের সাথে শাহাদাত দম্পতি সমঝোতা করে মামলার মোড় ঘুরিয়ে দেয়ার অভিযোগ আছে রাষ্ট্রপক্ষের।