Sylhet Today 24 PRINT

স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার নাসিরনগর যাচ্ছেন

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পরিদর্শনে মঙ্গলবার (৮ নভেম্বর) সেখানে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজের কার্যালয় থেকে বেরোনোর সময় সাংবাদিকরা প্রশ্ন করলে মন্ত্রী এ কথা জানান। 

তার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারসহ সনাতন ধর্মাবলম্বীদের নেতারাঅ যাবেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আগামীকাল (মঙ্গলবার) নাসিরনগর যেতে পারি। কারা এ হামলার সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে তদন্ত হচ্ছে।

তিনি আরো বলেন, তদন্ত চলা অবস্থায় কোনো মন্তব্য করবো না। তদন্তে জড়িত বলে যাদের নাম আসবে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবো।

এ সময় মন্ত্রী বলেন, আমার সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের নেতারাও যাবেন ঘটনাস্থল পরিদর্শনে। তারা আমার সঙ্গে গতকাল (রোববার ৬ নভেম্বর) দেখা করেছেন। তারা বলেছেন, এগুলো ষড়যন্ত্র থেকেই হচ্ছে। বারবার আমরা এ ষড়যন্ত্রের শিকার হচ্ছি। আমরা আপনাদের সঙ্গে আছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.