Sylhet Today 24 PRINT

নিহত জঙ্গি তামিমের ডিএনএ মিলেছে তার পরিবারের সঙ্গে

সিলেটটুডে ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০১৬

জঙ্গিনেতা তামিম চৌধুরীর ডিএনএ নমুনা কানাডায় অবস্থানরত তার পরিবারের সদস্যদের সঙ্গে মিলেছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য জানান।

তামিম চৌধুরীর লাশ শনাক্তের জন্য তাঁর ডিএনএ নমুনা নিয়েছিলো কানাডা সরকার। গত মাসে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরী গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার সমন্বয়ক ও পরিকল্পনাকারী ছিলেন।

গত ৪ অক্টোবর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সাময়িকী রুমাইয়াহতে তামিমকে তাদের ‘বাংলার সামরিক ও গুপ্ত হামলার সাবেক প্রধান’ হিসেবে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে তামিম ও তার দুই সহযোগী নিহত হন। তাঁদের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

সূত্রঃ প্রথম আলো

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.